হংকংয়ে নৌ-দুর্ঘটনায় নিহত ৩৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকংয়ের লামা দ্বীপের কাছে গতকাল সোমবার রাতে দুটি নৌযানের মধ্যে সংঘর্ষে ৩৬ ব্যক্তি নিহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।হংকং সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, একটি নৌযানে ১২০ জনেরও বেশি যাত্রী ছিলেন। অপরটিতে ছিলেন শতাধিক যাত্রী। সংঘর্ষে প্রথম নৌযানটি দ্রুত ডুবে যায়। এতে ঘটনাস্থলেই ২৮ যাত্রী নিহত হন। শতাধিক আহত যাত্রীকে পাঁচটি হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও আটজন মারা যান। আহত যাত্রীদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর।সংঘর্ষে শতাধিক যাত্রীবাহী নৌযানটি কম ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর সেটি নিরাপদ গন্তব্যে পৌঁছেছে।বিমান ও উদ্ধারকারী জাহাজের সমন্বয়ে উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ দুর্ঘটনার বিষয়ে তদন্তের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।