হংকংয়ের নোংরা বাতাস (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকংয়ের আকাশে-বাতাসে এখন পরিবেশ দূষণের প্রভাব পড়েছে। পরিবেশ দূষণের প্রভাব সেখানে এতটাই প্রকট হয়ে দেখা দিয়েছে যে এশিয়ার ‘ওয়ার্ল্ড সিটি’ নামে খ্যাত হংকংয়ের বাতাস এখন এশিয়ার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। খবর রয়টার্স। ব্যাপক মাত্রায় পরিবেশ দূষণের কারণে একটি ব্যবসা সহযোগী শহর হিসেবে হংকংয়ের অনেক দিনের সুনাম এখন হুমকির মুখে পড়েছে।ব্যবসায়ী নেতারা বলছেন, এ ব্যাপারে কর্তৃপক্ষ পর্যাপ্ত কোনো ব্যবস্থা নেয়নি। তবে হংকংয়ে আমেরিকার চেম্বার অব কমার্স বলছে, ব্যবসার জন্য পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।আমেরিকার চেম্বার অব কমার্সের এনভায়রনমেন্টাল স্টিয়ারিং কমিটির দলনেতা ইভান অইয়াং বলেন, ‘যদি পরিবেশ এমনই থাকে তাহলে সেখানে ব্যবসা করা সম্ভব হবে কি না এমন প্রশ্ন উঠলে, আমরা না বলে দেব। যা-ই হোক, মানুষ যখন হংকং থেকে বাইরে যায় তখন তাঁরা আর সেখানে ফেরত আসতে চায় না। আর তাঁদের এমন সিদ্ধান্তের পেছনে প্রথম কারণটাই হল সেখানকার পরিবেশ।’ হংকংয়ে একটি দাতব্য প্রতিষ্ঠানের সাবেক কর্মকর্তা জার্মানির সুজান ব্রুকস বলেন, ‘আমি যখন হংকং থেকে বার্লিনে যাই তখন আমার এখানকার মতো কোনো সমস্যা হয় না। আমার শ্বাসপ্রশ্বাসের কোনো সমস্যা নেই, কাশি কিংবা মাথাব্যথাও নেই। বার্লিনে অসুস্থতাও অনুভব করি না। বার্লিনে সব সময় মুক্ত বাতাস।’রাস্তার পাশে ধোঁয়া ছড়ানোর মতো কাজ, জাহাজের মাধ্যমে দূষণ এবং চীনের প্রায় হাজার হাজার শিল্পকারখানা থেকে নির্গত ধোঁয়াই হংকংয়ের আকাশে-বাতাসে মেশার কারণে সেখানকার পরিবেশ অতি মাত্রায় দূষিত হয়ে উঠছে। অতি মাত্রায় এ দূষণ কমাতে স্থানীয় ও আঞ্চলিকভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এখন থেকে জ্বালানি ব্যবহূত কারখানাগুলোতে ৫০ শতাংশ প্রাকৃতিক গ্যাসে চালানো হবে। কিন্তু এই ঘোষণাতেও সমালোচনাকারীরা এখনো বিশ্বাস রাখতে পারেননি। এক হিসাবে দেখা গেছে, হংকংয়ে ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে প্রায় এক হাজার ২০০ মানুষ হূদরোগ ও শ্বাসপ্রশ্বাসজনিত রোগে মারা গেছে।