হইচই করায় প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে ছুরি মেরে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ঝাড়খন্ডে বিদ্যালয়ের কোলাহলরত শিক্ষার্থীদের ওপর এক ছুরিধারীর অতর্কিত হামলায় প্রথম শ্রেণীর ছয় বছর বয়সের এক ছাত্র নিহত হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়, এ হামলায় এক ছাত্রীও গুরুতর আহত হয়েছে। ঝাড়খন্ডের ছাইবাসা জেলার চক্রাধারপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। হামলার আগে ওই শ্রেণীকক্ষে ৪০ জন শিক্ষার্থী কোলাহল করছিল। ধারণা করা হচ্ছে, এতে বিরক্ত হয়ে হামলাকারী ছুরি হাতে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনাস্থলে একজন মারা যায়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে জামশেদপুর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিত্সকেরা জানিয়েছেন, আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক।পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারী ঘটনার পর পালানোর চেষ্টা করলে শিক্ষার্থীরা তাকে ধাওয়া করে এবং বাইরের লোকদের সব জানিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন হামলাকারীকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ তদন্ত চালাচ্ছে।