হক ব্রাদার্সকে ২ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত হক ব্রাদার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে আজ বুধবার দুই লাখ টাকা জরিমানা করেছেন। প্রতিষ্ঠানটির ‘ওয়েফার’ বিস্কুটে বিএসটিআইর লাইসেন্স না থাকা, নামহীন রং ব্যবহার, চকলেটে পুরোনো বিস্কুট মেশানো ও পণ্য তৈরির সময় শ্রমিকদের প্রয়োজনীয় পোশাক ও হ্যান্ড গ্লাভস না থাকায় জরিমানা করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত আজ প্রতিষ্ঠানটির ৩৪০ তেজগাঁও শিল্প এলাকার কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।হক ব্রাদার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক (উত্পাদন) মনীষ কুমার মুখার্জি বলেন, ‘আমরা লাইসেন্সের জন্য আবেদন করেছি।’ তিনি আদালতের কাছে অঙ্গীকার করেন, এ ছাড়া অন্য যেসব সমস্যা রয়েছে সেগুলো ভবিষ্যতে সংশোধন করা হবে।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিন অভিযান পরিচালনা করেন । এ সময় সঙ্গে ছিলেন র্যাব-২-এর সদস্য ও বিএসটিআইর কর্মকর্তারা।