হকের চকলেট বিস্কুটের বিশ্বজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাদের বিস্কুটের মান এত ভালো, অথচ কোথাও কোনো প্রচারণা নেই। নেই বিজ্ঞাপনের বাহার। বলছি হক বিস্কুটের কথা। কোথাও কোনো বিজ্ঞাপন সেভাবে দেখা যায় না বলে অনেকেই জানে না হকের বিস্কুট শুধু দেশে নয়, সারা বিশ্বে নাম করেছে চমত্কার স্বাদ আর মানের জন্য। এবারের বাণিজ্য মেলায় হকের নামকরা পণ্যগুলোর সঙ্গে যোগ হয়েছে নতুন আরেকটি পণ্য—সুপার ক্রিমি চকলেট বিস্কুট। আর হকের মিল্ক চকলেট ডাইজেস্টিভ বিস্কুট যারা খেয়েছে, তাদের তো এর স্বাদ নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। এবারের বাণিজ্য মেলায় যথারীতি হকের এই বিস্কুটও বাজার মাত করেছে।