হজযাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেব: বিমানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেছেন, হজযাত্রীদের কাছ থেকে বিমানভাড়া বেশি নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ সোমবার মন্ত্রণালয়ে হজযাত্রী পরিবহন সুষ্ঠু ও নির্বিঘ্ন করার লক্ষ্যে অনুষ্ঠিত এক সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বিমানমন্ত্রী বলেন, ‘আমরা আশাবাদী, আগের তুলনায় এবার হজযাত্রা আরও ভালো হবে।’ ২৯ সেপ্টেম্বর থেকে প্রথম হজ ফ্লাইট শুরু হবে বলে তিনি জানান।