হজরত শাহজালাল (র.)-এর দরগাহের মোতাওয়াল্লির ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল (র.)-এর দরগাহের মোতাওয়াল্লি (প্রধান তত্ত্বাবধায়ক) সরেকম ইউসুফ আমান উল্লাহ (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি সিলেটের একটি ক্লিনিকে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার বেলা ১১টা ৫৫ মিনিটে ইন্তেকাল করেন। তিনি এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।তাঁর মৃত্যুতে সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ১৯৭৬ সালে তাঁর বাবা এ জেড আবদুল্লাহ মারা যাওয়ার পর থেকে তিনি দরগাহের মোতাওয়াল্লির দায়িত্ব পালন করে আসছিলেন।মরহুমের উত্তরাধিকারী একমাত্র ছেলে সরেকম ফতেহ উল্লাহ আল আমান প্রথম আলোকে জানান, আগামীকাল সোমবার জোহরের নামাজের পর মাজার প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।