হজের টাকা জমার সময় ১১ দিন বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের টাকা জমা দেওয়ার সময় ১১ দিন বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ বুধবার ছিল টাকা জমা দেওয়ার শেষ দিন। বর্ধিত সময় অনুযায়ী আগামী ১ জুলাই পর্যন্ত সরকার নির্ধারিত প্যাকেজের টাকা জমা দিতে দেওয়া যাবে।আজ ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। সরকারির মতো বেসরকারি ব্যবস্থাপনায়ও এবার হজের ন্যূনতম ‘প্যাকেজ-মূল্য’ ধরা হয়েছে তিন লাখ তিন হাজার ৪৪০ টাকা।