হজের সময় সতর্কাবস্থায় আছে সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব মুসলিমের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান হজ। এ সময় সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসলমান সৌদি আরবে আসেন। আর এ সময়েই আল কায়েদার সন্ত্রাসী হামলার ব্যাপারে সতর্কাবস্থায় আছে সৌদি আরব সরকার। আজ বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স নায়েফ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।এবার হজের সময় কোনো সন্ত্রাসী হামলার সম্ভাবনা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রিন্স নায়েফ বলেন, ‘নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, এমন কিছু হওয়ার সম্ভাবনা আমরা অগ্রাহ্য করছি না।’ তবে তিনি হামলার ব্যাপারে নির্দিষ্ট কোনো হুমকি বা বার্তার কথা উল্লেখ করেননি। প্রসঙ্গত, সম্প্রতি প্রতিবেশী দেশ ইয়েমেন থেকে বিমানযোগে দুটি মেইল বোমা পাঠানো হয়। সৌদি আরব সরকার তা পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তাদের অবহিত করলে তাঁরা তা মাঝপথে আটকে দেন। ইয়েমেনের আল কায়েদা এর দায়িত্ব স্বীকার করে। এপি/ইউএনবি