হজের সময় হামলার পরিকল্পনা অস্বীকার করল আল-কায়েদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান হজের সময় হামলার পরিকল্পনার অভিযোগ অস্বীকার করল ইয়েমেনভিত্তিক আল-কায়েদা। গত সপ্তাহে হজের সময় সন্ত্রাসী হামলার আশঙ্কা নিয়ে সৌদি মন্ত্রীর মন্তব্যের পর আজ রোববার আল-কায়েদা এ বিবৃতি দেয়।একটি ইসলামিক ওয়েবসাইটে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, ‘আমরা হাজিদের সঙ্গে, সব অপরাধের বিরুদ্ধে। হজ ইসলাম ধর্মের স্তম্ভ। একজন মুসলমান যেখানেই থাকুক না কেন, আমরা তাঁর রক্ত ঝরাতে আগ্রহী নই। আর মক্কা শরিফ সবচেয়ে পবিত্র স্থান।’দেড় হাজার কিলোমিটার সৌদি-ইয়েমেন সীমান্ত এলাকা দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশের আশঙ্কায় সৌদি সরকার বেশ উদ্বিগ্ন। সম্প্রতি ক্ষমতাসীন সৌদি রাজপরিবারকে অপসারণ করবে আল-কায়েদা হুমকিও দিয়েছে। রয়টার্স।