হট্টগোল ও বর্জনের মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হট্টগোল আর কয়েকজন আসামির কৌঁসুলির আদালত বর্জনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার ১০ ট্রাক অস্ত্র আটকসংক্রান্ত দুটি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ তিনজন চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দেন। ট্রাইব্যুনালের বিচারক এস এম মজিবুর রহমান আগামী বছরের ৯ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেন। আদালত সূত্র জানায়, গতকাল পুলিশ সুপার (ত ৎকালীন বন্দর অঞ্চলের সহকারী কমিশনার) মাহমুদুর রহমান, ট্রাক সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রিনওয়েজ ট্রান্সপোর্ট কোম্পানির ব্যবস্থাপক তসলিম মল্লিক ও স্থানীয় বাসিন্দা শেখ আহমদ আদালতে সাক্ষ্য দেন। এর আগে আদালতের নকলখানা থেকে মামলার প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি বলে কয়েকজন আসামির কৌঁসুলি সাক্ষ্য গ্রহণ পিছিয়ে দেওয়ার আবেদন করেন। সরকারি কৌঁসুলি এর বিরোধিতা করলে আদালতে হট্টগোল হয়। একপর্যায়ে তসলিম মল্লিক সাক্ষ্য দিতে কাঠগড়ায় উঠলে কয়েকজন আসামির কৌঁসুলিরা ‘বর্জন’ ‘বর্জন’ বলে এজলাসকক্ষ ছেড়ে চলে যান। পরে আদালত বর্জনের বিষয়টি অস্বীকার করেছেন আসামিদের কৌঁসুলিরা।হট্টগোল: বেলা সোয়া ১২টায় শুনানি শুরু হয়। সাক্ষ্য গ্রহণের আগে লু ৎফুজ্জামান বাবরের কৌঁসুলি নকলখানা থেকে মামলার কাগজপত্র পাননি বলে আদালতকে জানান। তাই সাক্ষীদের জেরার জন্যও তাঁরা প্রস্তুত নন বলে জানান। এ সময় আরও কয়েকজন আসামির কৌঁসুলি ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারা এবং উচ্চ আদালতের বিভিন্ন মামলার রায় (ডিএলআর) থেকে আইনের ব্যাখ্যা তুলে ধরেন।আসামিদের আইনের ব্যাখ্যা অপ্রাসঙ্গিক এবং মামলার কার্যক্রমে বাধা সৃষ্টির উদ্দেশ্যে এসব করা হচ্ছে বলে ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ আদালতকে জানান। পিপি কামাল এ সময় আদালতকে বলেন, এই মামলার কার্যক্রম বিশেষ ট্রাইব্যুনালে চলছে। এখানে আসামির কৌঁসুলিরা ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারার যে ব্যাখ্যা দিয়েছেন, তা অপ্রাসঙ্গিক।আদালতে সরকারি ও আসামিপক্ষের কৌঁসুলিদের বাগিবতণ্ডার মধ্যে বিচারক সাক্ষী হাজির করতে পিপিকে নির্দেশ দেন। এ সময় আসামির এক কৌঁসুলি চি ৎকার করে বলেন, ‘আমরা আপনার কাছে ন্যায়বিচার চাই। আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই।’ বিচারক মজিবুর রহমান এ পর্যায়ে বলেন, ‘কে বলেছে আমরা আইনের ঊর্ধ্বে? আপনারা যে আইনের ব্যাখ্যা দিচ্ছেন, তা এখানে প্রযোজ্য নয়। আমার কাজে আপনারা বাধা দেবেন না। কেউ অসন্তুষ্ট হলে উচ্চ আদালতে যেতে পারেন। বিচার আজই শেষ হচ্ছে না। আর এটা শেষ আদালত নয়।’মামলার নথি না পাওয়া প্রসঙ্গে বিচারক আসামির কৌঁসুলিদের বলেন, ‘মামলার কাগজপত্র পাননি বলে সাক্ষ্য গ্রহণের আগ মুহূর্তে এসে বলছেন। এই কথা গতকাল কেন আমাকে বলেননি? আমি তো অনেক আগেই কাগজপত্র দিতে আদেশ দিয়েছি। রেকর্ড রুমে খোঁজ নিয়ে জেনেছি, অনেক কাগজপত্র তৈরি আছে। অথচ আপনারা তা সংগ্রহ করছেন না। এখানে এসে বলছেন কাগজপত্র পাওয়া যায়নি।’ এরপর সাক্ষ্য গ্রহণ শুরু হলে বেশির ভাগ আসামির কৌঁসুলি শোরগোল করে এজলাস ছেড়ে চলে যান। পরে আর তাঁরা ফিরে আসেননি।পিপির বক্তব্য: পিপি কামালউদ্দিন আহাম্মদ বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলার কার্যক্রমে কয়েক আসামির কৌঁসুলি বাধা সৃষ্টি করেছেন। এরই অংশ হিসেবে তাঁরা আদালতে আইনের অপ্রাসঙ্গিক ব্যাখ্যা দিয়েছেন। এটা বিশেষ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের আইনে মামলা চলবে। অন্য আইনে নয়।আসামির কৌঁসুলি: বাবরের কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা সাক্ষীদের ১৬১ ধারার জবানবন্দি পাইনি এবং আগে যে ৩১ জন সাক্ষ্য দিয়েছেন, তাঁদের উপস্থাপনের আবেদন করেছি। বিচারক আমাদের দুটি আবেদন নামঞ্জুর করেন। ন্যায়বিচার থেকে বঞ্চিত হব ভেবে আমরা আদালত থেকে বেরিয়ে এসেছি। আদালত বর্জনের কথা সঠিক নয়। সব কাগজপত্র পেলে আমরা আবার আইনি পদক্ষেপ নেব।’সাক্ষ্য: বন্দর অঞ্চলের ত ৎকালীন সহকারী কমিশনার মাহমুদুর রহমান আদালতে বলেন, ‘বন্দর অঞ্চলের ত ৎকালীন উপপুলিশ কমিশনার (ডিসি-পোর্ট) আবদুল্লাহ হেল বাকীর নির্দেশে আমি সিইউএফএল জেটিঘাটে যাই। সেখানে দুটি ট্রলার থেকে অবৈধ মালামাল খালাস হচ্ছিল। ডিসি পোর্টের নির্দেশে একটি বাক্স খোলা হয়। ওই বাক্সে সেভেন পয়েন্ট সিক্সটু এমএম রাইফেলের গুলি দেখতে পাই। এর কিছুক্ষণের মধ্যে কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছান।’মাহমুদুর রহমান আদালতে আরও বলেন, ‘কোস্ট গার্ডের অধিনায়ক ট্রলারের অস্ত্রগুলো তাঁদের হেফাজতে নিতে চেয়েছিলেন। ডিসি-পোর্ট স্যার তাতে রাজি হননি। পুলিশ-কোস্ট গার্ডের যৌথ অভিযান দেখানোর প্রতিশ্রুতি দেওয়া হলে কোস্ট গার্ডের অধিনায়ক রাজি হন। ডিসি-পোর্ট স্যারের নির্দেশে কর্ণফুলী থানার ওসি ট্রলার থেকে অস্ত্র খালাস করে ট্রাকবোঝাইয়ের দায়িত্ব পালন করেন। অস্ত্র উদ্ধারে নিরাপত্তার দায়িত্বে আমি ছিলাম। পরদিন (২০০৪ সালের ২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উদ্ধার অভিযান শেষ হয়। আমরা দুটি ট্রলার ও একটি ক্রেন আটক করি। ওই সময় মেরুন রঙের একটি গাড়িও আটক করি। অস্ত্রবোঝাই ১০টি ট্রাক নিয়ে দামপাড়া পুলিশ লাইনের উদ্দেশে রওনা হই।’মাহমুদুর রহমান আদালতে বলেন, ‘সিইউএফএল জেটিঘাট সংরক্ষিত এলাকা। সেখানে ওই প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা ও কর্মচারীকে দেখা যায়নি। পরে সোর্সের মাধ্যমে জানতে পারি, এনএসআইয়ের ফিল্ড অফিসার আকবর হোসেন খান ট্রাকগুলো ভাড়া করেন। পরে আরও জানতে পারি, ঘটনাস্থল থেকে সার্জেন্ট আলাউদ্দিন পাঁচ ব্যক্তিকে আটক করেন। ডিসি-পোর্টের নির্দেশে ওই পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়।’ এই পর্যায়ে বিচারক মজিবুর রহমান বলেন, ‘তাহলে তো ডিসি-পোর্টকে আসামি করা উচিত ছিল। তাঁকে কেন সাক্ষী করা হয়েছে?’