হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে রাজধানীবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থানরত লঘুচাপের প্রভাবে হঠাত্ বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ দুপুর পর্যন্ত থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। তবে আবহাওয়া অফিস থেকে এ জন্য বাংলাদেশে কোনো সতর্কতা সংকেত জারি করা হয়নি।আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, উত্তর অন্ধ্রপ্রদেশে অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আকাশ মেঘলা রয়েছে। ২৪ ঘণ্টা এ অবস্থা বিরাজ করবে।এদিকে বৃষ্টির কারণে আজ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থী এবং অফিসগামী লোকজন দুর্ভোগে পড়েছেন।