হঠাৎ সন্ত্রাস, ম্লান ভোট উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ভালো যার সব ভালো তার—সরকার আর নির্বাচন কমিশনের জন্য তা আর হলো না। চার দিনের পৌর নির্বাচনের শেষ দিনে হঠাৎ বদলে গেল সবকিছু। বিশেষ করে লক্ষ্মীপুর, ফেনী আর নোয়াখালীতে স্থানীয় প্রশাসনের শৈথিল্যে এবারের ভোট-উৎসব কিছুটা ম্লান হয়ে গেল। গতকাল মঙ্গলবারের দিনটি লক্ষ্মীপুরে ছিল আতঙ্কের, রামগতিতে সন্ত্রাসের, ফেনী-নোয়াখালীতে হামলা-হাঙ্গামার। বিচ্ছিন্ন ঘটনাগুলো না ঘটলে নির্বাচন আরও সুন্দর হতো—মত নির্বাচন কমিশনের।রামগতি পৌরসভায় একটি কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থীর পক্ষে সন্ত্রাসীদের গুলিতে এক শিশুসহ ১২ জন আহত হয়েছে। আটক এক সন্ত্রাসীকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন। রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। সন্ত্রাসীরা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, প্রিসাইডিং ও পুলিং কর্মকর্তাকে পিটিয়েছে।লক্ষ্মীপুরে নির্বাচন হয়েছে ‘তাহের স্টাইলে’। প্রায় সব কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোটারদের প্রকাশ্যে সিল মারতে বাধ্য করা হয়েছে। রায়পুর পৌরসভায় তিনটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই হয়েছে। নোয়াখালীতে সংঘর্ষ, ব্যালট ছিনতাই, রাজনৈতিক নেতাদের বাড়ি-মার্কেটে হামলা হয়েছে। সেনবাগ পৌরসভার সব কটিসহ নোয়াখালীর ১৭টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ফেনীতেও হয়েছে কেন্দ্র দখল, বোমাবাজি, ব্যালট ছিনতাই। স্থগিত হয়েছে একটি কেন্দ্রের নির্বাচন। প্রতিকার না পেয়ে বিএনপি আজ লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনের মতে, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের পৌর নির্বাচন সুষ্ঠু হয়েছে। ছহুল হোসাইনের মতে, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশন যেসব পদক্ষেপ নিয়েছে, তাতে সুফল পাওয়া যাচ্ছে। ২০০৪ সালের কথা উল্লেখ করে এম সাখাওয়াত বললেন, বর্তমান সরকারের সদিচ্ছা না থাকলে এমন ভালো নির্বাচন সম্ভব হতো না।