হঠাৎ সাপ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে চলছিল গাড়িটি। ঘটনাস্থল যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি এলাকা। গাড়িতে ছিলেন সেখানকার বাসিন্দা টনি ফিশার ও তাঁর স্ত্রী র্যাচেল। হঠাৎ তাঁরা দেখলেন, গাড়ির সম্মুখভাগের ইঞ্জিন কভারের (বনেট) ওপর একটি সাপ কিলবিল করছে। কোত্থেকে এল এই বিশাল সাপ? মুঠোফোনে সাপের সেই ভিডিওচিত্র ধারণ করলেন তাঁরা। গাড়ি থামাতেই সাপটি বনেট থেকে নেমে উধাও হয়ে যায়। স্কাই নিউজ