হতে পারেন পাটজাত পণ্যের উদ্যোক্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় কৃষকের ঘরে পাট ছিল, তাই গ্রামেগঞ্জেও হাট ছিল। সপ্তাহে দুই দিন পাটের হাট বসত গ্রাম্য বাজারগুলোতে। দূর থেকে তাকালে স্তূপ করে রাখা পাটগুলোকে মাঠের মধ্যে ছোট ছোট পাহাড়ের মতো মনে হতো। পাটচাষি থেকে শুরু করে খুচরা বিক্রেতা, পাইকার ও আড়তদারদের ভিড়ে মুখরিত থাকত বাজারগুলো। এখন পাটের সেই সোনালি দিন নেই। তবে সেটি কিন্তু আবার সোনালি স্বপ্ন হয়ে ফিরে এসেছে।পরিবেশবান্ধব বলেপাট দিয়ে তৈরি হচ্ছে জীবনযাপনের প্রায় সব ধরনের উপাদান। ক্রমেই তা বাজার দখল করে নিচ্ছে। সাধ্যের মধ্যে ও নজরকাড়া নকশায় পাটপণ্য সহজেই জনপ্রিয়তা পাচ্ছে সাধারণের মধ্যে। এখন প্রয়োজন শুধু উদ্যোক্তার। পাটপণ্য তৈরি করার উদ্যোগ নিয়ে আপনিও হতে পারেন একজন উদ্যোক্তা।পাট গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক কামালউদ্দিন এ ব্যাপারে জানান, ‘পাটজাত পণ্য পরিবেশবান্ধব এবং দামেও তুলনামূলক কম তাই এর ব্যবহার ক্রমেই বেড়ে চলছে। বিশ্বব্যাপী পাটের ব্যবহার যেভাবে বাড়ছে তাতে অদূর ভবিষ্যতে আমাদের পাটের হারিয়ে যাওয়া গৌরব ফিরে পাবে। বিভিন্ন দেশ আমাদের দেশ থেকে পাটজাত পণ্য নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু সে অনুযায়ী আমরা যোগান দিতে পারছি না। রপ্তানি বা বিপণন আমাদের কাজ নয় তবুও গত দুই বছরে আমরা প্রায় ১১ লাখ টাকা বিক্রি করেছি। তাই আমাদের এখন প্রচুর পরিমাণে উদ্যোক্তার প্রয়োজন। যারা এ চাহিদা পূরণে সক্ষম হবে এবং এ শিল্পকে আরও শক্তিশালী করবে।’ বাংলাদেশে ক্রমেই পাটজাত পণ্যের ব্যবহার বাড়ছে এবং পাটের উত্পাদনও অনেক হারে বৃদ্ধি পেয়েছে। এক বছর আগেও বাংলাদেশে মোট পাটের উত্পাদন ছিল ৪০ থেকে ৪৫ লাখ বেল। বর্তমানে তা বেড়ে হয়েছে ৫০ থেকে ৫৫ লাখ বেল। মণপ্রতিও পাটের দাম বেড়েছে প্রায় দিগুণ। সম্ভাবনাময় শিল্পপাটজাত পণ্য একটি সম্ভাবনাময় শিল্প—জানালেন জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টারের (জেডিপিসি) নির্বাহী পরিচালক কে আর হাসান। তিনি আরও জানান, শুধু বাংলাদেশে নয় পাটজাত পণ্যের কদর এখন বিশ্বব্যাপী। পরিবেশ বিপর্যয়ের মাত্রা প্রতিনিয়ত বাড়ছে এবং প্রাকৃতিক বিপর্যয়ের মুখে কোণঠাসা হয়ে পড়ছে পৃথিবী। মানুষ সিনথেটিক পণ্য ব্যবহারের ভয়াবহতা সম্পর্কে বুঝতে পেরেছে। তাই পরিবেশবান্ধব হিসেবে পাটজাত পণ্য ব্যবহারের প্রতি আগ্রহ ক্রমাগত বেড়ে চলছে। এখন খুব সহজেই তৈরি পাটজাত পণ্য বাজার দখল করছে। জেডিপিসির প্রকল্প পরিচালক মো. মঈনুল হক জানান, ‘আমরা এখন জুট জিও টেক্সটাইল (জেজিটি) নামে একটি প্রকল্প হাতে নিয়েছি যা পাটের ব্যবহারকে আরও অনেকগুণ বাড়িয়ে দেবে। এটি নদীভাঙন, পাহাড়ি ধসসহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ঠেকাতে বেশ কার্যকর এবং রাস্তা নির্মাণের ক্ষেত্রেও এই পদ্ধতি কার্যকর ভূমিকা রাখবে।’ প্রাথমিকভাবে এ প্রকল্প দুটি জায়গায় পরীক্ষামূলকভাবে (হাতিরঝিল এবং তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনের রাস্তায়) ব্যবহার করা হয়েছে এবং তা অনেকটাই ফলপ্রসূ হয়েছে। আশা করি, আমরা খুব তাড়াতাড়ি এ প্রকল্পের বাস্তবায়ন করব। সিএফসি আমাদের এই প্রকল্পের জন্য মাঠপর্যায়ে তিন কোটি ৩৩ লাখ টাকা অনুদান দেবে। এটি বাস্তবায়িত হলে একটা নতুন দিগন্তের উন্মোচন হবে এবং আমাদের প্রয়োজন মিটিয়ে বছরে তিন থেকে চার লাখ টনের মতো বিশ্ববাজারে রপ্তানি করা সম্ভব হবে।’প্রযুক্তির ব্যবহারপাটজাত পণ্য উত্পাদন আরও আধুনিকায়নের লক্ষ্যে নানা ধরনের প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে বলে জানালেন পাট গবেষণা প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ওসমান গনি মিয়াজী। তিনি বলেন, ‘আমরা গবেষণা করে অগ্নিরোধক পাট উদ্ভাবন করেছি যা আগুনের সংস্পর্শে গেলেও পুড়বে না। এ ছাড়া নার্সারি ব্যবসায়ীদের জন্য বিশেষ ধরনের পাত্র উদ্ভাবন করেছি যা গাছ লাগানোর একটি নির্দিষ্ট সময়ের পর পাত্রটি পচে যাবে এবং পরবর্তী সময়ে তা জৈব সার হিসেবে কাজ করবে। তা ছাড়া আমরা উলেনাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে পাট এমনভাবে ব্লেন্ডিং করে মসৃণ ও চিকন করার পদ্ধতি উদ্ভাবন করেছি তাতে পাট দিয়ে পণ্য তৈরি করতে অনেক সহজ হয় এবং দেখতেও অনেক সুন্দর দেখায়।’সহজ বিনিয়োগপাটজাত দ্রব্যের বিনিয়োগ অন্য যেকোনো বিনিয়োগের চেয়ে সহজ বলে জানালেন পাটজাত পণ্যের উদ্যোক্তা ও রেনু হ্যান্ডিক্র্যাফটস লিমিটেডের মালিক মফিজুল ইসলাম। তিনি আরও বলেন, ‘এখানে সবচেয়ে বড় সুবিধা হলো পাটের সহজলভ্যতা। আমি প্রায় ১০ বছর ধরে এ শিল্পে বিনিয়োগ করে আসছি। ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ করে জার্মানি ও ইতালিতে আমি তৈরি পাটজাত পণ্য রপ্তানি করছি। এ ক্ষেত্রে জেডিপিসি আমাকে নানাভাবে সহযোগিতা করেছে। আমার পণ্যের গুণগতমান ও গ্রহণযোগ্যতার জন্য জেডিপিসি থেকে তিনটি পদক পেয়েছি এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে একটি সম্মাননা পদক পেয়েছি। আমি দীর্ঘদিন বেকার ছিলাম। আমার এক বন্ধু শেরাটন হোটেলে পাটের পণ্য নিয়ে একটি সেমিনার করেছিল। সেদিন আমিও তার সঙ্গে ছিলাম এবং পাটজাত পণ্যের গ্রহণযোগ্যতা ও সম্ভাবনা আমাকে আকৃষ্ট করল। সেই থেকে আমি এখানে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করি। এ ছাড়া এখানে উত্পাদন ব্যয় কম হওয়ায় বিনিয়োগ ঝুঁকিও কম থাকে। তাই বড় ধরনের কোনো ক্ষতির আশঙ্কা থাকে না।বাজারে ব্যাপক চাহিদাপাটের তৈরি পণ্যের বাজার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং দেশি পণ্য হিসেবে পাটজাত পণ্যের প্রতি ব্যাপক আগ্রহ সৃষ্টি হচ্ছে সাধারণের মধ্যে—বললেন জেডিপিসির মইনুল হক। তিনি আরও জানান, বাংলাদেশের পাটপণ্যের বিশ্ববাজারে এতই চাহিদা যে ভারতের বিভিন্ন পাটপণ্য রপ্তানিকারী প্রতিষ্ঠান তাদের পণ্যের গায়ে মেইড ইন বাংলাদেশ লিখে বিদেশে রপ্তানি করছে। সোহাগ জুট অ্যান্ড হ্যান্ডিক্র্যাফটস লিমিটেডের মালিক বদরুল আলম জানান, ‘আমি প্রায় পাঁচ বছর ধরে এখানে বিনিয়োগ করছি। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও আমাদের পণ্যের গ্রহণযোগ্যতা বিশেষভাবে লক্ষণীয়। আমি বিভিন্ন মেলায় অংশগ্রহণ ছাড়াও জার্মানি, ইতালি, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে আসছি। দিন দিন পাটজাত পণ্যের চাহিদা বাড়ছে, সেই সঙ্গে আমাদের ব্যস্ততাও বাড়ছে।’ প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণবিনিয়োগে আগ্রহীদের রয়েছে বিনামূল্যে সরকারি প্রশিক্ষণের ব্যবস্থা। পাট গবেষণা প্রতিষ্ঠানে উদ্যোক্তাদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মেয়াদ তিন থেকে সাত দিন। এ ছাড়া জুট ডাইভাসিফিকেশন প্রোমোশন সেন্টার (জেডিপিসি) থেকেও উদ্যোক্তারা প্রশিক্ষণ নিতে পারেন। এখানেও প্রশিক্ষণের মেয়াদ তিন থেকে সাত দিন পর্যন্ত। সরকারি প্রতিষ্ঠান ছাড়াও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ব্র্যাক, প্রশিকা, পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণ দিয়ে থাকে। কীভাবে শুরু করবেনপাটজাত পণ্য উত্পাদনে যে কেউ বিনিয়োগ করতে পারেন— জানালেন ব্রিন্তা ফ্যাশন ওয়্যার লিমিটেডের মালিক ও পরিচালক স্মিতা চৌধুরী। ‘স্বল্পমাত্রার পুঁজি নিয়ে এখানে বিনিয়োগ করা যায়। প্রথমত আমি তেমন কিছুই বুঝতাম না। প্রাথমিক পর্যায়ে জেডিপিসি থেকে আমি প্রশিক্ষণসহ নানা বিষয়ে জ্ঞান লাভ করি। ধীরে ধীরে এখন সবকিছু আমার দখলে চলে এসেছে। মনের অজান্তে হলেও আমি একটি ভালো বিষয়ের সঙ্গে সংযুক্ত হতে পেরেছি। সে জন্য আমি গর্ববোধ করি। এখানে বিনিয়োগ করে নিজের পরিচয় দিতে অনেক ভালো লাগে। কারণ এটি শুধু আমার বিনিয়োগই নয়, রীতিমতো সামাজিক আন্দোলন। আমাদের হারিয়ে যাওয়া পাটের সুনাম ফিরিয়ে আনতে এটি একটি সংগ্রাম। আমি প্রায় সাত বছর ধরে এ কাজে সংযুক্ত আছি। যেকোনো নারী উদ্যোক্তা এখানে বিনিয়োগ করে সহজে সাবলম্ভী হতে পারেন।’আছে ঋণ সুবিধাওপাটজাত পণ্য উত্পাদনকারী উদ্যোক্তাদের সরকার বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে থাকে। বিশেষ করে জেডিপিসিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন কর্মসূচি রয়েছে। তার মধ্যে ক্রেডিট গ্যারান্টি ফান্ড যা বহুমুখী পাটজাত পণ্য উত্পাদনকারী উদ্যোক্তাদের বিনিয়োগে সহযোগিতা প্রদানে সর্বদা কাজ করে থাকে। এ ছাড়া ইনসেনটিভ ফান্ড, এসএমই ফাউন্ডেশন তহবিল, বাণিজ্যিক ব্যাংক তহবিল বিভিন্নভাবে উদ্যোক্তাদের ঋণ দান ও অর্থায়ন সুবিধা প্রদান করে থাকে।ফ্যাশন জগতে পাটজাত পণ্যপাটপণ্যের ব্যবহার ফ্যাশন জগতেও অনেক বৃদ্ধি পেয়েছে বলে জানালেন ফ্যাশন হাউস যাত্রার ব্যবস্থাপক শিমুল। তিনি বলেন, ‘আমাদের এখানে পাটের পণ্যকে বেশ পা্রধান্য দিচ্ছি। ক্রেতারাও পাটপণ্যের প্রতি অনেক আগ্রহ প্রকাশ করছে। পাটজাত পণ্যের মধ্যে রকমারি শাড়ি, পাঞ্জাবি, জুতা, মেয়েদের হাত ব্যাগ, ফতুয়াসহ রকমারি গয়না এ যুগের ফ্যাশন হিসেবে বেশ মানিয়ে যাচ্ছে। পাটজাত পণ্যপাটজাত পণ্যের মধ্যে রয়েছে হাত ব্যাগ, কম্বল, দোলনা, মোড়া, জায়নামাজ, বস্তা, সুতা, ফুলের তোড়া, টুপি, মাদুর, পাদুকা, সুয়েটার, ব্রিফকেস, কার্পেট, শাল, নকশিকাঁথা, শাড়ি, ওয়ালেট, বাচ্চাদের খেলনা, স্যানিটারি ন্যাপকিন, পর্দার কাপড়, বিছানার চাদর, ব্যবহারযোগ্য গয়না, ওয়ালমেট, ল্যাম্প সেইড, কুশন কভার, পুতুল, বেড কভার, ওয়াল হেংগিংস, ফাইল, ল্যাম্প, শিকা, সেন্ডেলসহ ঘর সাজানোর নানা উপাদান।কর্মসংস্থান তৈরিপাটজাত পণ্যের বাজার যতই বৃদ্ধি পাচ্ছে ততই এ ক্ষেত্রে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে—বললেন পাট গবেষণা প্রতিষ্ঠানের কামাল উদ্দিন। তিনি জানান, প্রতিনিয়ত এখানে উদ্যোক্তার সংখ্যা বাড়ছে। এভাবে বাড়তে থাকলে খুব তাড়াতাড়ি এ শিল্প বেকার সমস্যা সমাধানে একটি বিরাট ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।’