হতে পারেন ভিডিও চিত্রগ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়াশোনা শেষ বা এখন আর তা করছেন না, কিন্তু উপার্জনমুখী কোনো কাজ করতে দৃঢ়সংকল্প, এমন তরুণদের জন্য অনেক সুযোগের মধ্যে একটি হলো ভিডিও চিত্রগ্রাহক হওয়া। এতে যাঁরা দ্রুত ভালো করতে চান, তাঁরা অল্প কিছুদিন হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে আসতে পারেন এই সৃজনশীল পেশায়। ভালো কাজ জানলে আজকাল ইলেকট্রনিক মিডিয়ায়ও ভিডিও চিত্রগ্রাহক হওয়া যায়। অন্যান্য ক্ষেত্রেও রয়েছে কাজের সুযোগ।ভিডিওগ্রাফি কী?ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি শেখানোর প্রতিষ্ঠান পাঠশালার শিক্ষক আলী জুনায়েদ পিয়াল বলেন, একটা সময়কে দর্শকের সামনে জীবন্ত করে তোলাই হলো ভিডিওগ্রাফি। আর যাঁরা ক্যামেরায় ভিডিওচিত্র ধারণ করে দর্শকের সামনে ফুটিয়ে তোলা অর্থা ৎ ভিডিওগ্রাফির কাজটা করেন, তাঁরাই মূলত ভিডিও চিত্রগ্রাহক।কাজের ধরনসাধারণত, ভিডিও চিত্রগ্রাহককে দুই ধরনের কাজ করতে হয়। একটি সংবাদমাধ্যমে অর্থা ৎ সংবাদের ভিডিও ফুটেজ তৈরিতে এবং অন্যটি অনুষ্ঠান নির্মাণের কাজে। অনুষ্ঠানে পরিচালক ও নির্দেশকের মতো করে কাজ করতে হয়। আলোর প্রক্ষেপণ এ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আলোক প্রক্ষেপণ করেন আলোকসজ্জায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, এরপর নির্দেশকের নির্দেশে ভিডিওগ্রাহক কাজ করেন। আবার স্বাধীনভাবে কাজ করতে চাইলে নিজের ইচ্ছামতো তথ্যচিত্রও বানাতে পারেন। সংবাদমাধ্যমে ভিডিও চিত্রগ্রাহক হিসেবে কাজ করতে হলে সংবাদের গুরুত্ব বুঝে কাজ করতে হয়। আর এ ক্ষেত্রে চিত্রগ্রাহককে তা ৎক্ষণিক বুদ্ধিমত্তার পরিচয় দিতে হয়।যা যা শেখানো হয়জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মো. মকবুল আহম্মেদ বলেন, ভিডিও চিত্রগ্রাহককে যেহেতু ছবির গল্প বলতে হয়, তাই খুঁটিনাটি অনেক বিষয়ই শেখানো হয় এখানে। তবে প্রতিটি কোর্সে সময়ের ভিন্নতার কারণে কোর্স কারিকুলাম কিছুটা ভিন্ন হয়ে থাকে। এ ক্ষেত্রে মুভি ক্যামেরা চালানো, আলোক সঞ্চালন, টিভি ক্যামেরা অপারেশন, সাউন্ড টেকনোলজি (শব্দ বিষয়ে ধারণা), গ্রাফিক ডিজাইন, থ্রিডি অ্যানিমেশনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখানো হয়। এ ছাড়া ক্যামেরা কীভাবে রাখতে হবে এবং কোন বিষয়কে ফোকাস করা হচ্ছে ইত্যাদি টুকিটাকিও শেখানো হয়।পেশা হিসেবে যেমনবর্তমানে বেসরকারিভাবে সম্প্রচারিত টিভি চ্যানেলের সংখ্যা ১৬। আরও চ্যানেল আসার অপেক্ষায় আছে। সুতরাং, ভিডিও চিত্রগ্রাহকের কাজের পরিধি আরও প্রসারিত হচ্ছে, এমনটা বললেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সিনিয়র চিত্রগ্রাহক এবং আইরিস টেলিফিল্মের পরিচালক, শিক্ষক মোহাম্মাদ কামাল।অন্য একটি বেসরকারি টিভি চ্যানেলের ভিডিও চিত্রগ্রাহক তানভীর আনজুম শাওন বলেন, সৃজনশীল পেশা হিসেবে অল্প সময়ে ভালো করতে ভিডিওগ্রাফির জুড়ি নেই। কাজের সুযোগ কেবল দেশেই নয়, দেশের বাইরেও অনেক। আর সৃজনশীল পেশার তো আলাদা আনন্দ আছেই।খরচপ্রতিষ্ঠানের শেখানোর ধরন, কোর্সের মেয়াদকাল এবং কী কী শেখানো হচ্ছে, তার ওপর প্রধানত নির্ভর করে খরচ কেমন হবে। তবে প্রতিষ্ঠানভেদে খরচের তারতম্য রয়েছে। সাধারণত, পাঁচ হাজার থেকে ১২ হাজার টাকার মধ্যে ভিডিওগ্রাফি শেখা যায়।যেখানে প্রশিক্ষণ নেবেনসরকারি ও বেসরকারি মিলিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ভিডিওগ্রাফিতে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানের মধ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো)। বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে পান্থপথে অবস্থিত পাঠশালা, আইরিস টেলিফিল্ম ও মেকারসে প্রশিক্ষণ নিতে পারেন।যোগাযোগ: www.nimc.govt.bd, www.pathshala.net, www.makers-mediaschool.comআইরিস টেলিফিল্ম১৩৬, নূরজাহান টাওয়ার, চতুর্থ তলা, মগবাজার, ঢাকা।