হত্যা মামলা তদন্তে সিআইডি সময় চাইল আরও ৪৫ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিআইডি ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার অধিকতর তদন্তের সময় আরও ৪৫ দিন বাড়ানোর আবেদন করেছে।আজ বৃহস্পতিবার সিআইডির এ আবেদন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমানের মাধ্যমে আদালতে দাখিল করা হয় বলে জানা গেছে।জানা গেছে, এই মামলায় ২২ এপ্রিল অধিকতর তদন্তের প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। কিন্তু এ সময়ের মধ্যে তদন্ত শেষ করা সম্ভব নয়, তাই সিআইডি সময় বাড়ানোর আবেদন করেছে।ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আগামী রোববার এই আবেদনের ওপর শুনানি হবে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান।গত ১ মার্চ আদালত মামলার তদন্তে বিলম্ব না করার জন্য তদন্ত কর্মকর্তাকে সতর্ক করে এক মাস সময় বাড়িয়েছিলেন । এরপর ৪ এপ্রিল সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আবার তদন্তের সময় ২০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।