হত্যা মামলা থেকে রুহুল কুদ্দুসের অব্যাহতির বিষয়ে রুল জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত রুহুল কুদ্দুসকে একটি খুনের মামলা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। মামলা থেকে অব্যাহতি পাওয়া রুহুল কুদ্দুসসহ নয়জন এবং সরকারকে আগামী এক সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি নিম্ন আদালতে মামলাটির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. হাবিবুল গনি সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই রুল জারি করেন।চলতি বছরের ১১ এপ্রিল সরকার হাইকোর্টে ১৭ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেয়। তাঁদের মধ্যে ১৫ জনকে ১৮ এপ্রিল শপথ পাঠ করান প্রধান বিচারপতি। রুহুল কুদ্দুসসহ অপর দুজনকে এখনো শপথ পড়ানো হয়নি।জানা গেছে, ১৯৮৮ সালের ১৭ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ছাত্রশিবিরের নেতা আসলাম হোসেন নিহত হন। এ ঘটনায় তাঁর রুমমেট নায়েব আলী বাদী হয়ে রুহুল কুদ্দসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন। ১৯৮৯ সালের ১৫ ফেব্রুয়ারি রুহুল কুদ্দুসসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। চলতি বছরের এপ্রিলে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলা থেকে রুহুল কুদ্দুসসহ নয় আসামিকে অব্যাহতি দেন রাজশাহীর আদালত। এ আদেশের বিরুদ্ধে গত ২ মে হাইকোর্টে রিভিশন মামলা করেন নিহতের বাবা জিন্নাত আলী। এতে নিম্ন আদালতের ওই আদেশ বাতিলের আবেদন করা হয়। গতকাল রোববার এ রিভিশন মামলার শুনানি হয়। আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং বাদীপক্ষে আইনজীবী তাজুল ইসলাম শুনানি করেন।