হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ৩ মাস বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও তিন মাস বাড়ানো হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গত বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়ার জন্য আরও চার মাস সময় বাড়ানোর আবেদন করে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফজিলা বেগম এ আদেশ দেন। বিচারক আগামী ১১ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় আইভি রহমানসহ দলের ২২ জন নেতা-কর্মী নিহত এবং শেখ হাসিনাসহ কয়েক শ জন আহত হন। এ ঘটনায় মতিঝিল থানায় দুটি মামলা করা হয়। এর একটি হত্যা এবং অন্যটি অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে।এ ঘটনার প্রায় চার বছর পর সিআইডি ২০০৮ সালের ১১ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা দুটির অভিযোগপত্র একসঙ্গে দাখিল করে। এ সময় মুফতি হান্নান, আবদুস সালাম পিন্টু, তাঁর ভাই মাওলানা তাজউদ্দিনসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।