প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিদ্রোহ মামলার বিচারকাজ প্রায় শেষ পর্যায়ে। আর হত্যা-অগ্নিসংযোগসহ অন্য অভিযোগে করা মামলার বিচারকাজ দ্রুততম সময়ে শেষ করা হবে। আজ শনিবার পিলখানা হত্যাকাণ্ডের তিন বছর হলো। নিহতদের স্মরণে বনানীর সামরিক কবরস্থানে সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আজকের দিনটি জাতির জন্য দুর্ভাগ্যজনক দিন।