হত্যা মামলায় ডিবি দপ্তরে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার কাউন্সিলর আহাম্মদ হোসেন হত্যা মামলায় বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম জিজ্ঞাসাবাদের জন্য আজ রাত সাড়ে ১০টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দপ্তরে আসেন। প্রায় দু ঘণ্টা ধরে গোয়েন্দারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। রাত ১২টা ২৫ মিনিটের দিকে তিনি ডিবি অফিস থেকে বের হয়ে যান। আজ বেলা সাড়ে ১১টায় ডিবি পুলিশ দপ্তরে তাঁকে উপস্থিত হতে বলা হয়েছিল।এর আগে ৩ এপ্রিল সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় থেকে শাহ আলমের বারিধারার বাসা ও মতিঝিলের অফিসের ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়। গোয়েন্দা পুলিশের নোটিশে আজ বেলা ১১টায় তাঁকে গোয়েন্দা পুলিশের দপ্তরের হাজির হওয়ার জন্য বলা হয়।পুরান ঢাকার ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমদ হোসেন হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া নাজিমউদ্দীনের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয় ডিবি পুলিশ।