হত্যা মামলায় তিন ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপড় ব্যবসায়ীকে হত্যার দায়ে তিন ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোতাহার হোসাইন এ রায় ঘোষণা করেন। ডেইলি স্টার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন: আরিফ বেপারি, শরিফ বেপারি, সজিব বেপারি, ফরহাদ হাওলাদার ও সোহেল। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, কাপড় ব্যবসায়ী নূরুজ্জামানের দোকান থেকে টাকা চুরি হওয়া নিয়ে আসামিদের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এর জের ধরে ২০১১ সালের ২৩ অক্টোবর নূরুজ্জামানকে খুন করা হয়। আইনজীবী জানান, আসামিরা নূরুজ্জামানের দোকানের কর্মচারী ছিলেন।