হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় মানবাধিকার কাউন্সিল। জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সকালে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে। এদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা আবারও বলেছেন, অপরাধী সম্পর্কে শতভাগ নিশ্চিত না হয়ে কাউকে আটক বা গ্রেপ্তার করা হবে না। অবিলম্বে হত্যাকাণ্ডের তদন্তের জন্য সব কিছুই খুঁটিয়ে দেখা হচ্ছে।বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। ওই প্রতিবেদনে ডিবি জানায়, খুনের আলামত এখনো সংগ্রহ করা হচ্ছে। ১০ ফেব্রুয়ারি রাতের কোনো একসময় রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। এ সময় তাঁদের পাঁচ বছরের ছেলে মেঘ সেখানেই ছিল।