হত্যাকারীরা একই সূত্রে গাঁথা: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ’৭১, ’৭৫ ও ২০০৪ সালের হত্যাকারীরা একই সূত্রে গাঁথা। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারব্যবস্থার কাজ চলছে। ’৭৫-এর ১৫ আগস্টের রায় কার্যকর হয়েছে এবং যারা পলাতক রয়েছে তাদেরকে খুঁজে এনে শাস্তি দেওয়া হবে। আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউস প্রাঙ্গণে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত ত্রাণের ঢেউটিন বিতরণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। ৫৩ জন অসহায় ও দুস্থ লোকজনের মধ্যে এসব ঢেউটিন বিতরণ করা হয়।তিনি বলেন, ২০০৪ সালের ২১ আগস্টের হত্যাকারীদের বিচারের প্রক্রিয়া চলছে। হত্যার রাজনীতি, অপরাজনীতি ও ষড়যন্ত্র এ দেশ থেকে দূর করতে হবে।পররাষ্ট্রমন্ত্রী চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের রাঢ়ীরচর পাটওয়ারী বাড়িতে পারিবারিক কবরস্থান জিয়ারত এবং এলাকার লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন। সন্ধ্যায় চাঁদপুর ক্লাব মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি যোগদান করবেন।