হত্যাচেষ্টা মামলায় খালাস পেলেন পিন্টু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হাজারীবাগে নিজ দলীয় কর্মীকে হত্যাচেষ্টা মামলায় বিএনপির নেতা নাসিরুদ্দিন আহম্মেদ পিন্টুকে খালাস দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকা মহানগর হাকিম ফারহানা ফেরদৌস এ আদেশ দেন। মামলার বাদী কবির হোসেন আজ আদালতে হাজির হয়ে বলেন, তিনি আর মামলাটি চালাতে চান না। আসামিকে খালাস বা অব্যাহতি দিলে তাঁর কোনো আপত্তি নেই।প্রসঙ্গত, ২০০৭ সালের ২৫ জানুয়ারি মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে পিন্টুর বিরুদ্ধে আদালতে মামলা করেন কবির হোসেন। ওই বছরের ১৫ ফেব্রুয়ারি পিন্টু আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।