হত্যার ষড়যন্ত্রের আশঙ্কা দালাই লামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা আশঙ্কা প্রকাশ করেছেন, তাঁকে হত্যা করতে চীন ষড়যন্ত্র করে থাকতে পারে। এ কাজে লাগানো হতে পারে প্রশিক্ষণ দেওয়া নারী। যুক্তরাজ্যের সানডে টেলিগ্রাফ পত্রিকাকে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন বলে রয়টার্স জানিয়েছে।সম্ভাব্য হত্যার ষড়যন্ত্র সম্পর্কে জানতে চাইলে দালাই লামা বলেন, এসব নারী চুল ও পোশাকে বিষ মাখিয়ে হাজির হতে পারে তাঁর সামনে। তিনি বলেন, ‘অসুস্থ হওয়ার ভান ধরে তারা আমার আশীর্বাদ ও হাতের স্পর্শ চাইতে পারে। আমরা এ ধরনের তথ্য পেয়েছি।’তথ্যের সত্যতা সম্পর্কে দালাই লামা বলেন, ‘এই তথ্য শতভাগ সঠিক কি না, তা আমরা জানি না। এটা যাচাই করা সম্ভব হয়নি।’দালাই লামার এ অভিযোগের খবরে তিব্বতে অসন্তোষ দেখা দিয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।১৯৫০ সাল থেকে তিব্বত শাসন করছে চীন। চীন সরকার বারবার অভিযোগ করছে, দালাই লামাসহ নির্বাসিত তিব্বতীয়রা সরকারবিরোধী তত্পরতা চালাচ্ছে। একটি ব্যর্থ গণ-অভ্যুত্থানের পর ১৯৫৯ সালে তিব্বত থেকে পালিয়ে ভারতে আসেন দালাই লামা। তাঁকে হত্যা করতে চীনে তিব্বতীয় নারীদের প্রশিক্ষণ দিয়েছে বলে গত বছরও অভিযোগ করেন তিনি।