হত্যার হুমকি দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যার হুমকি দিয়ে নিজের মাকে জোর করে চলচ্চিত্র দেখতে বাধ্য করেছেন রবার্ট টাটল (২২) নামের এক তরুণ। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের শার্লট কাউন্টিতে। রবার্টের মা জানান, তাঁর ছেলে উন্মত্ত অবস্থায় কুড়াল নিয়ে তাঁর দিকে তেড়ে আসেন। একপর্যায়ে রবার্ট তাঁর শয়নকক্ষে নিয়ে বেশ কয়েক ঘণ্টা আটকে রেখে তাঁকে চলচ্চিত্র দেখতে বাধ্য করেন। মা ফোনে পুলিশকে ঘটনাটি জানান। পরে পুলিশ রবার্টকে গ্রেপ্তার করে। এপি