হত্যার ১০ মাস পর আসামি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে ১৮ সেপ্টেম্বর বিকেল তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের নতুন বাজার থেকে ১০ মাস পর বহুল আলোচিত অগ্নিদগ্ধ নাজমা বেগম (২৪) হত্যা মামলার এক আসামিকে আটক করেছে পুলিশ। আটক হওয়া আসামির নাম রজব আলী (৪০)। সে বিশ্বনাথ উপজেলার সালেকা গ্রামের মরহুম আজর আলীর ছেলে। জমিজমাসংক্রান্ত বিরোধ নিয়ে গত ২ জানুয়ারি রাতে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ঘরের পেছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে প্রতিপক্ষের লোকজন দুই সন্তানের জননী ও চার মাসের অন্তঃসত্ত্বা নাজমা বেগমকে হাত-পা ও মুখ বেঁধে সারা শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। নাজমা টানা নয় দিন চিকিৎসাধীন অবস্থান গত ১১ জানুয়ারি মারা যান। এ ব্যাপারে আকদ্দুছ আলী বলেন, দীর্ঘদিন পরে হলেও আমার স্ত্রী হত্যার এক আসামি আটক হয়ে। এখন বাকি আসামিদের আটক করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আমি প্রশাসনের দৃষ্টি কামনা করছি।এ ব্যাপারে বিশ্বনাথ থানার এএসআই আবু মুখছেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের নতুন বাজার থেকে বহুল আলোচিত অগ্নিদগ্ধা নাজমা হত্যা মামলার আসামি রজব আলীকে আটক করেছি।