হন্ডুরাসে কারাগারে সহিংসতায় নিহত ১৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হন্ডুরাসের উত্তরাঞ্চলে একটি কারাগারে সহিংসতায় গতকাল বৃহস্পতিবার কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। কর্মকর্তারা জানান, গতকাল হন্ডুরাসের সান পেডরো সুলা কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে কারাগারে আগুন লাগে। এতে ১৩ জনের মৃত্যু হয়।দেশটির পুলিশ কমিশনার ইয়ার মেসা জানান, নিহতদের অধিকাংশই আগুনে পুড়ে এবং শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে।অতিরিক্ত কয়েদি রাখার কারণে হন্ডুরাসের কারাগারগুলোতে প্রায়ই সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।