হন্ডুরাসে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে গতকাল সোমবার একটি ছোট বাণিজ্যিক বিমান বিধ্বস্ত হয়ে ১৪ ব্যক্তি নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে দেশের উপমন্ত্রী রুডলফ রোডোলো, সাবেক অর্থমন্ত্রী কার্লোস চেইন এবং ট্রেড ইউনিয়ন নেতা ইসরায়েল সালিনাস জর্জ ক্যাসটেলেনসো রয়েছেন।দুই ইঞ্জিনচালিত এল-৪১০ নামের বাণিজ্যিক বিমানটি নিয়মিত যাত্রাসূচি অনুযায়ী গতকাল হন্ডুরাসের উপকূলীয় শহর সান পেড্রো সুলা থেকে রাজধানী তেগুচিগালপাতে যাচ্ছিল। রাজধানীর কাছেই লাস মেসিটাসে বিমানটি বিধ্বস্ত হয়। কর্তৃপক্ষ বলছে, বিমানটিতে থাকা কোনো যাত্রী বেঁচে নেই। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রর তিনজন নাগরিকও রয়েছে বলে জানানো হয়েছে। এ দিকে বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে দেশটির সরকার ইতিমধ্যে তদন্তকাজ শুরু করেছে বলে জানানো হয়েছে। ১৯৮৭ সালে এ একই এলাকায় এক বিমান দুর্ঘটনায় ১৩১ জন প্রাণ হারিয়েছিল।