হন্ডুরাসে মিনিবাসে গুলিবর্ষণে আটজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হন্ডুরাসে গতকাল বৃহস্পতিবার রাতে একটি ব্যক্তিগত মিনিবাসে সন্ত্রাসী হামলায় আটজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র লিওনেল সসেডা জানান, গতকাল রাতে একটি পরিবারের সদস্যরা ওই মিনিবাসে চড়ে কাটাকামাস থেকে জুটিকালপা শহরে যাচ্ছিল। এ সময় একদল অস্ত্রধারী অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। নিহতদের মধ্যে চারজন নারী ও চারটি শিশু রয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সসেডার ধারণা, বাসটির কয়েকজন যাত্রীকে লক্ষ্য করে এ হামলা করা হয়। তবে এ বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে তিনি জানান। সিএনএন।