হন্ডুরাসের কারাগারে বন্দীদের মৃত্যুর ঘটনায় দায়ী কারারক্ষীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হন্ডুরাসের কোমায়াগুয়া কারাগারে অগ্নিকাণ্ডে সাড়ে তিন শতাধিক বন্দী মৃত্যুর ঘটনায় কারারক্ষীদের দায়ী করেছেন বেঁচে যাওয়া বন্দীরা। তাঁরা অভিযোগ করেন, অগ্নিকাণ্ডের সময় কারারক্ষীরা বিভিন্ন সেলে থাকা বন্দীদের বের করে আনেননি। তাঁরা বরং আগুনের হাত থেকে বাঁচতে দৌড়ে পলায়নরত বন্দীদের গুলি করেন। তবে কারারক্ষীরা এ অভিযোগ অস্বীকার করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।কারাগারের উপাসনালয়ের যাজক রেনালদো মোনকাদা বলেন, ‘এটি ছিল পুরোপুরি একটি বিশৃঙ্খল পরিস্থিতি। লোকজন আগুন থেকে বাঁচতে পালানোর সময় তাঁদের ওপর গুলি করা হয়। এতে অনেকেই জীবন্ত অগ্নিদগ্ধ হয়।’রাজধানী তেগুচিগালপা থেকে ১০০ কিলোমিটার উত্তরের এই কারাগারে গত মঙ্গলবারের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ৩৫০ ছাড়িয়ে গেছে।খুনের দায়ে ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত রোসেন্দো সেনচেজ নামের এক কয়েদি জানান, আগুন লাগার পরপরই তিনি তাঁর সেল ব্লক থেকে পালিয়ে যান। এ সময় তিনি দেখতে পান যেসব বন্দী আগুনের হাত থেকে বাঁচার জন্য পালানোর চেষ্টা করছিলেন, তাদের লক্ষ্য করে কারারক্ষীরা গুলি ছুড়ছে।সেনচেজ অভিযোগ করেন, আগুন লাগার আধা ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেলেও সেখানে ফায়ার ব্রিগেড পৌঁছেনি। আর বেঁচে যাওয়া অন্য বন্দীরা অভিযোগ করেন, বন্দীদের বাঁচার আকুতিতে কান দেননি কারারক্ষীরা। কারাগারের পাশের এক প্রতিবেশী ওই ঘটনার ভিডিওচিত্র ধারণ করেন। সেখানেও বেঁচে যাওয়া বন্দীদের এ অভিযোগের সত্যতা পাওয়া যায়। ভিডিওতে দেখা যায়, পুলিশেরা গুলি করছে। হন্ডুরাসের গোয়েন্দা পুলিশ পরিচালক এলডার মাদ্রিদ বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কারাগারের ছয় নম্বর ব্লকে দুই বন্দীর মধ্যে তোশক নিয়ে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে একজন বন্দী ওই তোশকে আগুন লাগিয়ে দেয়। এরপরই এ আগুন কারাগারে ছড়িয়ে পড়ে।তবে অনেক নিহতের স্বজনরো দাবি করেন, সরকারের চরম অবহেলা অথবা পরিকল্পিতভাবে এ অগ্নিকাণ্ড ঘটেছে।অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে জানানো হয়, কারাগারে ৮৫২ জন বন্দী থাকলেও ৩৫৯ জন এই নরক থেকে পালাতে পারেনি।সেনটোরিয়ান ওরেলানা নামের এক কারারক্ষী রয়টার্সকে বলেন, কারাগারের দায়িত্বরত কর্মকর্তা সেলের চাবি একটি নির্দিষ্ট নিরাপদ স্থানে রেখেছিলেন। সেখান থেকে চাবি বের করতে হলে কারারক্ষীদের বিশেষ অনুমতি নিতে হয়। তাই অগ্নিকাণ্ডের সময় সেলের দরজা খুলতে বেশি সময় লেগেছে।স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান এ ঘটনায় কারা কর্তৃপক্ষের নিন্দা জানিয়ে বলেন, কর্তৃপক্ষ তাদের বাহিনীকে আধা ঘণ্টা ধরে অগ্নিদগ্ধ ওই সব সেলে ঢুকতে দেয়নি।