হবিগঞ্জ বিআরটিএ অফিসে যা হচ্ছে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়মতো গাড়ির রেজিস্ট্রেশন না দেওয়া এবং আবেদনকারীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগসহ নানা অভিযোগ রয়েছে হবিগঞ্জ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ওপর। এ নিয়ে প্রতিদিন আবেদনকারীদের সঙ্গে বাগিবতণ্ডা লেগেই আছে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের। উত্তেজিত জনতা ৩ নভেম্বর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। পাশাপাশি অফিসের সহকারী পরিদর্শক মো. সাজেদুল ইসলামকে মারধর এবং তাঁকে অফিস থেকে টেনেহেঁচড়ে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যায় তারা।অভিযোগে জানা গেছে, বিআরটিএ চার স্টোক সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, মাইক্রোবাসসহ সব ধরনের ইঞ্জিনচালিত যানবাহনের রেজিস্ট্রেশন দিয়ে থাকে। বিআরটিএ অফিসটি হবিগঞ্জে পরিচালিত হয় সপ্তাহে এক দিন। প্রতি বুধবার হবিগঞ্জ কার্যালয়ে অফিস করেন সহকারী পরিচালক। বর্তমান পরিচালক মো. সাজেদুল ইসলাম হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার দায়িত্বরত কর্মকর্তা। যে কারণে চলতি দায়িত্বে তিনি কেবল এক দিন হবিগঞ্জে এসে অফিস করেন।এদিকে অসংখ্য আবেদন জমা পড়া, এক দিন কার্যদিবস ও কর্মকর্তাদের নানা অনিয়মের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে রেজিস্ট্রেশন ও রোড পারমিট পাওয়া আবেদনকারীদের। সরকারি ফি জমা দেওয়ার পরও অনেককে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হচ্ছে না। অনেক দিন ধরে আবেদকারীদের মধ্যে এ নিয়ে ক্ষোভ চলে আসছে।হবিগঞ্জ শহরের অনন্তপুর আবাসিক এলাকার বাসিন্দা শিপন চৌধুরী জানান, তিনি তাঁর একটি মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেন গত ২০০৯ সালের আগস্ট মাসে। এক বছর চলে গেলেও তিনি কোনো কাগজ পাননি। অফিসে গেলে ‘দিই, দিচ্ছি’ বলে সময়ক্ষেপণ করেন বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীরা।চার স্টোক সিএনজিচালিত অটোরিকশার মালিক আলমগীর মিয়া জানান, সরকারি ফি থেকে চার হাজার টাকা অতিরিক্ত দিয়েছেন তিনি বিআরটিএ কর্মকর্তাদের। পরে জানতে পারেন, তাঁরা তাঁর এই ফি সরকারিভাবে জমা না দিয়েই বসে আছেন।অপর অভিযোগকারী আবদাল মিয়া বলেন, সরকারি নিয়ম হলো, আবেদন ফি পোস্ট অফিসে জমা দেওয়ার। কিন্তু বিআরটিএ অফিসের লোকজন আবেদনকারীদের কাছ থেকে বিনা রসিদে নগদ টাকা নেন। অফিসকে যাঁরা নগদ টাকা বুঝিয়ে না দেন, তাঁরাই কাগজপত্র পেতে বিড়ম্বনার শিকার হন।হবিগঞ্জ জেলা বারের সদস্য আলমগীর চৌধুরী বলেন, অনিয়ম ও দুর্নীতিতে হবিগঞ্জ বিআরটিএ শীর্ষে রয়েছে। অভিযোগ করা হলেও তদন্তের নামে তদন্তকারীদের পকেট ভারী হয়। যে কারণে এখানকার অনিয়ম রোধ করা যাচ্ছে না। হবিগঞ্জে এক দিন নয়, প্রতিদিন অফিস চালুর দাবি জানান তিনি।এদিকে ৩ নভেম্বর দুপুরে আবেদনকারীদের একটি ক্ষুব্ধ অংশ বিআরটিএ অফিস অবরুদ্ধ করেন। এ সময় অফিসের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. সাদেকুল ইসলামের কাছে জানতে চাওয়া হয়, তাঁরা যথারীতি সরকারি ফি জমা দেওয়ার পরও কেন কাগজপত্র বুঝে পাচ্ছেন না। অনেকেই জানান, তারা এক বছর ধরে অফিসে আসা-যাওয়া করছেন। আবার অনেকেই বলেন, সরকারি ফি থেকে তাঁরা অতিরিক্ত টাকা-পয়সা দিয়েছেন কর্মকর্তাকে। তার পরও কেন তাঁদের কাগজপত্র বুঝিয়ে দেওয়া হচ্ছে না। একপর্যায়ে তাঁরা অফিসের কাগজপত্র ও আসবাব তছনছ করেন।এ সময় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা দৌড়ে পালিয়ে গেলেও অফিসের সহকারী পরিচালক সাদেকুল ইসলামকে অবরুদ্ধ করে মারধর করে তাঁকে টেনেহেঁচড়ে পার্শ্ববর্তী জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসে উত্তেজিত লোকজন। পাশাপাশি তারা বিআরটিএ অফিসে তালাও লাগিয়ে দেয়।হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসান উত্তেজিত লোকজনের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন। পরে তাদের লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেন। অভিযোগকারীরা হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবর আবেদন জানান, বিআরটিএ অফিসারের নানা দুর্নীতির বিষয়ে। জেলা প্রশাসক তাদের বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের আশ্বাস দেন।এ ব্যাপারে হবিগঞ্জ বিআরটিএ অফিসের অভিযুক্ত কর্মকর্তা সহকারী পরিচালক সাদেকুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।জেলা প্রশাসক মাহমুদ হাসান বিআরটিএ অফিসের এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, লোকজনের অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে।