হবিগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় একই স্থানে দুটি ইসলামি সংগঠনের মাহফিল অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ বুধবার ভোর ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, আক্কাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত নামক একটি ইসলামি সংগঠন আজ বুধবার বিকেল পাঁচটায় ওই এলাকায় সিরাতুন্নবী (সা.) মাহফিলের আয়োজন করে। একই স্থানে হবিগঞ্জ সুন্নী সংগ্রাম পরিষদ নামক অন্য একটি ইসলামী সংগঠনও একই সময়ে মিলাদুন্নবী (সা.) মাহফিল আয়োজন করেছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুরুন্নবী সমাবেশস্থলসহ গোটা শহরে ১৪৪ ধারা জারি করেন।হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুরুন্নবী ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করেছেন।হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া জানান, যেকোনো ধরনের অস্থীতিশীল পরিস্থিতি এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।