হবিগঞ্জ-১ আসনের উপনির্বাচনে পাঁচজনের মনোনয়নপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে।তাঁরা হলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি শেখ সুজাত মিয়া, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেবনাথ ও খেলাফত মজলিসের জাকির হোসেন।আজ রোববার দুপুরে প্রার্থীরা যথাক্রমে জেলা রিটার্নিং অফিসার, নবীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার, উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও সিলেটের উপনির্বাচন কমিশনার মো. এমরানের কাছে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।উল্লেখ্য, সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুতে আসনটি শূন্য হলে নির্বাচন কমিশন সেখানে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে। বাসস।