হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে উপনির্বাচন ২৭ জানুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ৪ জানুয়ারিএবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১১ জানুয়ারি। আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে শূন্য দুই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। গত ১৯ নভেম্বর হবিগঞ্জ-১ আসনের সরকারদলীয় সাংসদ দেওয়ান ফরিদ গাজী মারা যান। আর ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে সরকারদলীয় সাংসদ লুত্ফুল হাই সাচ্চু মারা যান ২২ নভেম্বর। তাঁদের মৃত্যুর পর সংসদ সচিবালয় আসন দুটি শূন্য ঘোষণা করে।