হবিগঞ্জে উপজেলায় ফল বিপর্যয় বৃন্দাবন সরকারি কলেজ এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের ২১টি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় তিন হাজার ৫৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৩৯ জন। তাঁদের মধ্যে বৃন্দাবন সরকারি কলেজেরই ২৪ জন। জেলার পাসের হার ৭০ দশমিক ৯৫। এবারের ফলাফল নিয়ে তেমন সন্তুষ্ট নন উপজেলা প্রশাসন, শিক্ষক ও অভিভাবকেরা।এ দিকে জেলার চুনারুঘাট, আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলায় কোনো পরীক্ষার্থীই জিপিএ-৫ পাননি। এ তিনটি উপজেলা ফলাফলের দিক থেকে সবার চেয়ে পিছিয়ে আছে। এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিতোষ হাজরা দুঃখ করে বলেন, ‘আমি এ ফলাফলে একবারেই সন্তুষ্ট নয়। ফলাফল কেন এমন হলো তা তলিয়ে দেখা উচিত।’ তিনি পাহাড়পুর নতুন কলেজের ফলাফলে সন্তোষ প্রকাশ করেন। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মজিবুর রহমান বলেন, খুশি হওয়ার মতো ফলাফল আসেনি, তা সত্য। তবে গত বছর থেকে পাসের হার বাড়লেও মেধাবীর সংখ্যা বাড়েনি। এত পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ না থাকায় তিনিও অসন্তোষ প্রকাশ করেন।এবারের ফলাফল নিয়ে হবিগঞ্জ শহরের একজন পরীক্ষার্থীর অভিভাবক আয়েশা বেগম বলেন, ‘আমার কাছে অবাক লাগছে, এ জেলায় এত পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৩৯ জন জিপিএ-৫ পেয়েছে।’ জেলা সদর ছাড়া উপজেলা পর্যায়ে ফলাফলে তিনিও অসন্তোষ প্রকাশ করেন। জেলা বারের অন্যতম সদস্য সাইদুল আমিন চৌধুরী শিরুল বলেন, প্রতিটি কলেজেই পরিচালনা কমিটি নিয়ে শিক্ষকদের মধ্যে বিরোধ। এ বিরোধের কারণে কলেজের পড়াশোনার চেয়ে সবার মনোযোগ আধিপত্যে। যে কারণে কলেজগুলোতে ভালো ফলাফল আসছে না বলে তিনি মনে করেন।এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার পেছনের মূল কারণ রাজনৈতিক দলের নেতা বা সাংসদদের কলেজ পরিচালনার দায়িত্ব দেওয়া। যে কারণে এর ভেতরে রাজনীতি প্রবেশ করে। তাঁর মতে, নেতাদের না রেখে শিক্ষাবিদদের দ্বারা পচািলনা করলে শিক্ষার পরিবেশ আসবে। কলেজ সূত্র থেকে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় জেলার ২১টি কলেজ থেকে তিন হাজার ৫৪০ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেন দুই হাজার ৫১৩ জন। জেলা সদরের বৃন্দাবন সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৮২২ জন, পাস করেন ৬৪৬ জন। তাঁদের মধ্যে থেকে জিপিএ-৫ পান ২৪ জন। পাসের হার ৭৯। জেলা সদরের মহিলা সরকারি কলেজ থেকে অংশ নেন ৪০১ জন, পাস করেন ২৪০ জন, পাসের হার ৬২। বানিয়াচং উপজেলার সুফিয়া মতিন মহিলা কলেজ থেকে অংশ নেন ৫৫ জন, পাস করেন ৫২ জন, পাসের হার ৯৪ দশমিক ৯৫। জনাব আলী ডিগ্রি কলেজ থেকে ১০৩ জন অংশ নিয়ে পাস করেন ৭২ জন। উপজেলার শচীন্দ্র ডিগ্রি কলেজ থেকে অংশ নেন ২৬৯ জন, তাঁদের মধ্যে পাস করেন ২৪১ জন, জিপিএ-৫ পান তিনজন।আজমিরীগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জ কলেজ থেকে অংশ নেন ১১০ জন, পাস করেন ৪৯ জন। একই উপজেলার পাহাড়পুর কলেজ থেকে অংশ নেন ২১ জন, পাস করেন ১৬ জন। লাখাই উপজেলার একমাত্র শহীদ জিয়া ডিগ্রি কলেজ থেকে অংশ নেন ৪২ জন, পাস করেন ৩৮ জন। বাহুবল উপজেলার আলিফ সোবহান ডিগ্রি কলেজ থেকে অংশ নেন ১৭৪ জন, পাস করে ১৩৯ জন, জিপিএ-৫ প্রাপ্ত তিনজন। বাহুবল কলেজ থেকে অংশ নেন ৮০ জন, পাস করেন ৬৭ জন, জিপিএ-৫ পান একজন।নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে অংশ নেন ১৩৮ জন, পাস করেন ১৩৯ জন, জিপিএ-৫ পান তিনজন। ইনাতগঞ্জ কলেজ থেকে অংশ নেন ৮৬ জন, পাস করেন ৮২ জন। আউশকান্দি কলেজ থেকে অংশ নেন ৮০ জন, পাস করেন ৪২ জন। রাগিব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেন ৮৯ জন, পাস করেন ৬২ জন। শায়েস্তাগঞ্জ কলেজ থেকে অংশ নেন ২৬৯, পাস করেন ১২৭, জিপিএ-৫ পান একজন। কবির একাডেমী কলেজ থেকে অংশ নেন ১৬ জন, পাস করেন ১৩ জন।চুনারুঘাট উপজেলার চুনারুঘাট সরকারি কলেজ থেকে অংশ নেন ১৯০ জন, পাস করেন ১২০ জন। গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেন ৯৪ জন, পাস করেন ৭৮ জন। মাধবপুর উপজেলার সৈয়দ সাঈদ উদ্দিন কলেজ থেকে অংশ নেন ২৪২ জন, পাস করেন ১৪১ জন। ধর্মঘর কলেজ থেকে অংশ নেন ৭৫ জন, পাস করেন ৫৩ জন এবং মনতলা ডিগ্রি কলেজ থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ১৮৪, তাঁদের মধ্য থেকে পাস করেন ১৩০ জন ও জিপিএ-৫ পান দুজন।