হবিগঞ্জে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে হবিগঞ্জ টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়ছে। ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নেয়। জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, বিষয়টি সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশন কার্যালয়ে জানানো হয়। নির্বাচন কমিশনার ছহুল হোসাইন সেখানে নর্বাচন স্থগিত রাখার মৌখিক নির্দেশ দেন।সেখানে ভোটার সংখ্যা এক হাজার ৪৬৭ জন। প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল খালিক জানান, কাউন্সিলর প্রার্থীর ব্যালট থেকে ৪২টি ব্যালট পেপার ছিনতাই হয়েছে। জানা যায়, সকাল ১০টা ৪০ মিনিটে ১০-১৫ জন যুবক কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনতাই করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে জেলা প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক হাকিম ও সেনাবাহিনীর লোকজন এসে গণনা করে দেখেন শুধু কাউন্সিলরের ব্যালট খোয়া গেছে। বেলা সাড়ে ১১টা দিকে আবার ভোট গ্রহণ শুরু হয়। পরে দুপুর সোয়া ১২টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এসে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোট নেওয়া বন্ধ করে দেন।