হবিগঞ্জে কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ৫০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের সদর উপজেলায় দুই ব্যক্তির পক্ষ নিয়ে কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ইউনুস মিয়া (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক লোক। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে আধঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।জানা যায়, আজ সকালে ভাড়া নিয়ে টেম্পোচালক নান্নু মিয়া ও টেম্পোর যাত্রী সোহেলের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে নান্নুর গ্রাম অলিপুর ও সোহেলের গ্রাম ব্রাহ্মণডোরার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে এই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে চলা প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে আরও কয়েকটি গ্রাম জড়িয়ে পড়ে।হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরির্শক (এসআই) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।