হবিগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত নিহত
হবিগঞ্জের লাখাই উপজেলার ধর্মপুর গ্রামে গ্রামবাসীর গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।নিহত ডাকাতেরা হলেন—হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাজল (৪৫), অপরজনের পরিচয় জানা যায়নি।জানা গেছে, উপজেলার ধর্মপুর গ্রামের হাঁসের খামারি জিতু মিয়া হাঁস বিক্রি করে রাতে তিন লাখ টাকা বাড়িতে নিয়ে আসেন। ওই রাতেই প্রায় ২৫-৩০ জনের একটি ডাকাত দল তাঁর বাড়িতে হানা দেয়। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিত্কার করলে চারদিক থেকে গ্রামবাসী ছুটে আসতে থাকে। এ সময় গ্রামবাসীর হাত থেকে বাঁচতে ডাকাতেরা হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে। একপর্যায়ে গ্রামবাসীর তাড়া খেয়ে পালানোর চেষ্টা করলে ওই দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই ডাকাতের মৃত্যু হয়।লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ এখনো ঘটনাস্থলেই আছে।