হবিগঞ্জে তারেক মাসুদের ‘রানওয়ে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ শিল্পকলা একাডেমীতে গতকাল শুক্রবার প্রয়াত পরিচালক তারেক মাসুদ পরিচালিত চলচ্চিত্র রানওয়ে দেখানো হয়। বিপুলসংখ্যক দর্শক ছবিটি উপভোগ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল সোহেল। ক্যাথরিন মাসুদ এর প্রযোজনা করেছেন এবং প্রয়াত মিশুক মুনীর এর চিত্রগ্রাহক ছিলেন। এ প্রদর্শনীর আয়োজন করে হবিগঞ্জ ফিল্ম সোসাইটি।