হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। আজ শনিবার সকালে স্থানীয় একটি যুব সংগঠনের ঋণ বিতরণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালনী গ্রামে ইসলামি যুব সংঘ নামে ৩০ সদস্যের একটি সমিতি আছে। এখান থেকে সুদের বিনিময়ে ঋণ দেওয়া হয়। গত বৃহস্পতিবার এই ঋণ দেওয়াকে কেন্দ্র করে সমিতির সদস্য সৈয়দ আলী ও আকতার মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে আজ সকাল সাতটার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৫০ জন আহত হয়।আহতদের ৩০ জনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে এবং তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।