হবিগঞ্জে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে আত্মাহুতি গৃহবধূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের শাহাপুর রেলস্টেশনে আজ সোমবার ভোরে চার সন্তানকে নিয়ে এক গৃহবধূ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। এতে ঘটনাস্থলেই ওই গৃহবধূ ও তাঁর এক সন্তান নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেক সন্তান মারা যায়।নিহতদের নাম ফেরদৌসী আক্তার (৩৫), তাঁর মেয়ে বন্যা (৮) ও শিশুপুত্র জীবন (৬)।শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী সুরমা মেইল এক্সপ্রেস হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহাপুর রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে ফেরদৌসী আক্তার তাঁর চার সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই ফেরদৌসী ও তাঁর মেয়ে বন্যার মৃত হয়। এ ছাড়া তাঁর শিশুপুত্র জীবনকে গুরুতর আহত অবস্থায় মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়। এ ঘটনায় আহত অপর দুই সন্তান মাধবপুর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।নিহত ফেরদৌস আক্তার মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামের সৌদিপ্রবাসী জিলন মিয়ার স্ত্রী।শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশগুলো উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তাঁর ধারণা, পারিবারিক কলহের কারণে এই গৃহবধূ আত্মহত্যা করতে পারেন।শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার কাজী শহিদুর রহমান জানান, দুর্ঘটনার পর ওই রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।