হবিগঞ্জে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আজ সোমবার ভোরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। উপজেলার সৈয়দ সাঈদ উদ্দিন ডিগ্রি কলেজের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ডিগ্রি কলেজের সামনের মহাসড়কে আজ ভোর সাড়ে পাঁচটার দিকে সিলেটমুখী শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে ঢাকামুখী মাছবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও অপর দুজন নিহত এবং বাসের ১৫ জন যাত্রী আহত হন।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন চৌধুরী প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালান। নিহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।