হবিগঞ্জে বিএনপির সমর্থক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আজ শুক্রবার সকালে ইউসুফ আলী (৩২) নামের একজন বিএনপি-সমর্থক খুন হয়েছেন। উপজেলার করগাঁও ইউনিয়নের সাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জলাশয় দখল নিয়ে করগাঁও ইউনিয়ন বিএনপির নেতা সাহেব আলী ওরফে শান্তি এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল কুদ্দুস ওরফে সাগরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকাল সাতটার দিকে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শান্তির পক্ষের সমর্থক ইউসুফ আলী গুরুতর আহত হন। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জলাশয় দখল নিয়ে বিরোধের জের ধরে ইউসুফ খুন হয়েছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।