হবিগঞ্জে মাছের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌষসংক্রান্তির সকাল থেকে হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রাম ঝলমল করছে নানা স্থান থেকে আসা অতিথিদের উপস্থিতিতে। সবার একটাই উদ্দেশ্য— মাছ দেখা, চেনা ও কেনা। এ মাছের মেলাকে ঘিরে পরিপূর্ণ এক আনন্দমেলায় পরিণত হয়ে ওঠে পইল গ্রাম। শিশু থেকে বৃদ্ধ—সবার উপস্থিতিতে আলোকিত হয়ে ওঠে পুরো গ্রামটি। এ আনন্দ চলে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত।খ্যাতিমান নেতা বিপিন পালের জন্মভূমি এ পইল গ্রামে প্রতিবছরই গ্রামবাসী এ মাছের মেলার আয়োজন করে থাকে। পৌষসংক্রান্তির এ মেলায় বৃহত্তর সিলেট অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলার মানুষের ঢল নামে।মেলা ঘুরে দেখা গেছে, সকাল থেকে দেশের নানা স্থান থেকে মাছ ব্যবসায়ীরা বড় বড় মাছ নিয়ে জড়ো হয়েছেন। কোন ব্যবসায়ী থেকে কার মাছ বড়—এ নিয়েই চলে আলোচনা। বাজারে ঢুকে দেখা গেল, প্রায় ৫০ কেজি ওজনের একটি বাঘাই মাছ নিয়ে ব্যবসায়ী হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ নোওয়াগাঁও গ্রামের নুরাজ মিয়া ক্রেতার অপেক্ষা করছেন। তিনি বাজারের সবচেয়ে ওজনওয়ালা মাছটির দাম হাকেন ৬০ হাজার টাকা। ব্যবসায়ী জানান, তাঁর মাছের ৩৫ হাজার টাকা দাম হয়েছে। তাঁর ধারণা, এর মূল্য তিনি আরও বেশি পাবেন।