হবিগঞ্জে মুশফিক ও ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তাদির আ. লীগের প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে মুশফিক হোসেন চৌধুরী এবং র আ ম ওবায়দুল মুকতাদির চৌধুরীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার সংসদীয় বোর্ডে এ সিদ্ধান্ত হয় বলে বৈঠকের একটি সূত্র জানায়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।আগামী ২৭ জানুয়ারি হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২ জানুয়ারি এ দুইটি আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।