হবিগঞ্জে শিশু উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শিশুবিকাশ একাডেমী ১ ও ২ জানুয়ারি শিশু উত্সব ২০১০-এর আয়োজন করে। ফ্রেন্ডস ফাউন্ডেশনের পরিচালনায় দুই দিনব্যাপী এ উত্সবে জেলা সদরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।উত্সবের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মো. আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন জি কে গউছ, মতীন্দ্র সরকার, শেখ ফজলে এলাহী, ফরিদ উদ্দিন আহমেদ, এম এ রব। বক্তব্য রাখেন রাম চন্দ্র দাশ, পীযূষ চক্রবর্তী, মো. নিয়াজ মিয়া ও শিবলী আহমেদ।দ্বিতীয় দিন প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। বিশেষ অতিথি ছিলেন আবিদুর রহমান, পার্থসারথি চৌধুরী, গৌরাঙ্গ শীল, আলাউদ্দিন আহমেদ প্রমুখ। বক্তব্য দেন রাম চন্দ্র দাশ এবং অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উম্মে কুলসুম।আয়োজকেরা জানান, শিশুদের মানসিক উত্কর্ষ সাধন ও সৃজনশীলতা বাড়াতে ফ্রেন্ডস ফাউন্ডেশন এ আয়োজন করে।উত্সবে গান, ছবি আঁকা, কবিতা আবৃত্তি, বিজ্ঞান প্রজেক্ট ও শিশুদের সাজে শিশুরা সাজে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি শিশুনাট্য সংগঠন সুন্দরম নদীর পারে নাটকটি মঞ্চায়ন করে।