হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলার দৌলতপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে আজ শনিবার সকালে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে মহাসড়কে দৌলতপুর এলাকায় ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে সিলেটগামী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জাতীয় পার্টির সহসভাপতি শেখপাড়া গ্রামের হারুনুর রশিদের (৭২) মৃত্যু হয়। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর প্রাইভেটকারের চালক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নোয়াপাড়া গ্রামের ফারুক মিয়া (৩৫), জালালপুর গ্রামের রেজা মিয়া (৩০) এবং দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাদিরপুর গ্রামের যদু মিয়া (৬৫) মারা যান। আহত কাইয়ুমকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ফরিদ জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ব্যাপারে হাইওয়ে থানায় মামলা হয়েছে।