হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মেডিকেল ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মজলিশপুরে ঢাকা-সিলেট মহাসড়কে আজ শনিবার ভোরে সড়ক দুর্ঘটনায় মেডিকেল কলেজের দুই ছাত্র নিহত হয়েছেন। এঁদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র আশরাফুল ইসলাম।হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহীন প্রথম আলোকে বলেন, আজ ভোর পাঁচটার দিকে সিলেটমুখী ট্রাকের সঙ্গে ঢাকামুখী বাসের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ছাত্রের মৃত্যু হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করেছে। তবে দুই গাড়ির চালক পালিয়ে গেছেন।